গাজীপুরের শ্রীপুরে বাগানের ভেতর থেকে উদ্ধার হওয়া নিহতের পরিবারের পক্ষ থেকে পাওয়া গেছে মর্মান্তিক এক বিবরণ। ঘটনার বিস্তারিত ও নিহতের নিখোঁজের সময়কার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন তার কন্যা।
নিহতের কন্যা জানান, ঘটনার আগের দিন সকালে তার বাবা রুহুল আমিন (৩৫) বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হন। পরে সন্ধ্যার ঠিক আগমুহূর্তে তিনি বাড়ি ফেরেন। ঘরে এসে হাত-মুখ ধুয়ে গোসল ও খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেন।
পরবর্তীতে এশার আজানের পর রাতের খাবার শেষ করে তিনি পুনরায় বাড়ি থেকে বের হয়ে যান। তবে এরপর আর রাতে বাড়ি ফিরে আসেননি।
পরদিন সকালে নিহতের শ্বশুর (মেয়ের নানা) গরু নিয়ে বের হওয়ার সময় পাশের বাগানে নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে স্বচক্ষে মরদেহটি দেখতে পান এবং পুলিশকে সংবাদ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহতের কন্যা জানান, তার বাবার সাথে কারো কোনো পূর্ব শত্রুতা কিংবা পারিবারিক কোনো বিরোধ বা ঝগড়াঝাঁটি ছিল না। হঠাৎ করে কীভাবে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে পরিবােরর সদস্যরা চরম বিস্ময় ও শোক প্রকাশ করছেন।
ঘটনার সঠিক রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


0 Comments