'প্রিয় বরমী'—ঐতিহ্য, উন্নয়ন ও একতার ডিজিটাল সংযোগস্থল।
স্বাগতম আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে! আমাদের সুজলা-সুফলা প্রিয় বরমী ইউনিয়ন এবং এর আশপাশের অঞ্চলকে একটি সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ করা এবং এর সত্য ও সুন্দর রূপ তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও তথ্যভিত্তিক ডিজিটাল ওয়েবসোর্সিং প্ল্যাটফর্ম।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের মূল উদ্দেশ্য হলো বরমীর ইতিহাস, ঐতিহ্য, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সম্ভাবনার গল্পগুলো সবার সামনে তুলে ধরা। সেই সাথে বরমীবাসীর মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম তৈরি করা, যেখানে সবাই পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে পারে।
আমরা যে বিষ বিষয় নিয়ে কাজ করি:
ইতিহাস ও ঐতিহ্য: বরমী ইউনিয়ন ও বরমী বাজারের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং স্থানীয় স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও প্রচার।
সামাজিক উন্নয়ন: শিক্ষা, সংস্কৃতি ও এলাকার সার্বিক সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা।
সৃজনশীলতা ও বস্তুনিষ্ঠ তথ্য: স্থানীয় তরুণ ও গুণীজনদের শিক্ষণীয় ও সৃজনশীল সৃষ্টিকে শেয়ার করার সুযোগ তৈরি করা।
কমিউনিটি কানেক্ট: এলাকা কেন্দ্রিক তথ্যের আদান-প্রদান এবং সুদৃঢ় যোগাযোগের পরিবেশ তৈরি।
আমাদের মূলনীতি ও প্ল্যাটফর্ম সংস্কৃতি
আমরা বিশ্বাস করি "দলমত যার যার, বরমি আমাদের সবার"। একটি সুস্থ, নিরাপদ ও তথ্যনির্ভর প্ল্যাটফর্ম বজায় রাখতে আমরা কিছু সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করি:
পারস্পরিক শ্রদ্ধা ও প্রীতি: এই প্ল্যাটফর্মে ছোট-বড় সবার মত প্রকাশের অধিকার সমান। আমরা অভিজ্ঞদের পরামর্শকে মূল্যায়ন করি এবং তরুণদের নতুন ভাবনাকে উৎসাহ দিই।
অরাজনৈতিক ও নিরপেক্ষ অবস্থান: যেকোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব, কাদা ছোঁড়াছুঁড়ি বা কাউকে কটাক্ষ করা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত।
তথ্য ও স্বত্বাধিকার সুরক্ষা: আমরা মৌলিক ও বস্তুনিষ্ঠ তথ্যে বিশ্বাসী। অন্যের লেখা বা তথ্য ব্যবহারের ক্ষেত্রে মূল উৎস ও লেখকের নাম উল্লেখকে আমরা সর্বাধিকার দিই।
সহযোগিতাপূর্ণ মনোভাব: যেকোনো সমস্যা বা ভুলের ক্ষেত্রে আমরা ট্রল বা সমালোচনা না করে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের চর্চা করি।
বরমীর উন্নয়ন ও সমৃদ্ধিতে আপনার যেকোনো সুপরামর্শ এবং গঠনমূলক অবদান আমাদের একান্ত কাম্য। আসুন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রিয় বরমীকে আরও সুন্দর ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলি।

0 Comments